মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় মগড়া নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে শহরের নাগড়া এলাকায় নদীর বেইলি সেতুর নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকের পরিচয় জানা যায়নি। নেত্রকোনা মডেল থানার এসআই আল আমিন বলেন, গতকাল রোববার বিকেলে নদীতে এলাকার কিশোরেরা সাঁতার কাটছিল। এ সময় নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ওই ছেলে শিশুটির বয়স এক দিন হতে পারে।