প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগন গ্রাম থেকে গতকাল রোববার একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ওই গ্রামের খেলার মাঠের পূর্ব দিকের একটি পুকুরে গতকাল মাটি কাটা হচ্ছিল। এ সময় মাটির নিচ থেকে বড় আকারের একটি মর্টার শেল বেরিয়ে আসে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ সন্ধ্যায় শেলটিকে নিজেদের হেফাজতে নেয়। থানার এসআই আকরাম হোসেন বলেন, এটি ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সে সময় শেলটি অবিস্ফোরিত থাকে। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে পুকুরের কাছেই নিরাপদ স্থানে রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসে খবর দেওয়া হয়েছে।