মর্টার শেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের চাওয়াই নদী থেকে ৪৫ বছর আগের পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এটা ফেলে গেছে। ওই নদীর পাশের অমরখানায় পাকিস্তানি বাহিনীর শক্ত ঘাঁটি ছিল। পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের সাকিমুল (১২) ও শাকিল (১০) নামের দুই শিশু শুক্রবার দুপুরে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বালু আলগা করার সময় শেলটি তাদের হাতে লাগে। দামি জিনিস মনে করে তারা এটি তুলে আনে। এলাকার লোকজন পঞ্চগড় থানায় খবর দেয়। পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে আসেন। তিনি বলেন, মর্টার শেলটি পরিত্যক্ত। তবে ব্যবহৃত হয়নি।