মলম পার্টির খপ্পরে এক সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখে মরিচের গুঁড়া ও মলমজাতীয় পদার্থ মাখা অবস্থায় গতকাল মঙ্গলবার সালাউদ্দিন বাদল (৪৫) নামের এক সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মলম পার্টির খপ্পরে পড়েছিলেন।
সালাউদ্দিন ইসলামিক টিভির সাবেক প্রধান প্রতিবেদক। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি জানান, কাঁঠালবাগানের বাসায় ফেরার জন্য রাত নয়টার দিকে তিনি কাকরাইলে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোবাস সেখানে থামে। মাইক্রোবাস থেকে নেমে এক যুবক বলেন, ‘সালাউদ্দিন ভাই, কোথায় যাবেন, চলেন নামিয়ে দেই।’ পরিচিত মনে করে তিনি মাইক্রোবাসে উঠে দেখেন কয়েকজন যুবক বসা। ওই যুবকেরা তাঁকে হাতুড়ি দিয়ে পেটান। একপর্যায়ে তাঁর চোখে মরিচের গুঁড়া ও মলমজাতীয় পদার্থ মেখে পকেটে থাকা ১৮ হাজার টাকা নিয়ে সচিবালয়ের সামনে তাঁকে নামিয়ে দ্রুত চলে যায় মাইক্রোবাস।