প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের চত্বরে গতকাল বুধবার সারা দিন একটি গ্রেনেড পড়ে ছিল। সকাল থেকেই গ্রেনেডটি পাহারা দিয়ে রাখে পুলিশ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।
র্যাব-৫-এর সহকারী পরিচালক তোফায়েল হোসেন বলেছেন, উদ্ধার করা বস্তুটি গ্রেনেড। কিন্তু এর ভেতরে কোনো বিস্ফোরক নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে কেন্দ্রীয় মসজিদ চত্বরে গ্রেনেডটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন মতিহার থানায় খবর দেয়। পরে পুলিশ এসে জায়গাটি ঘিরে রাখে।