মসজিদে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সভায় সভাপতি হওয়াকে কেন্দ্র করে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ছোট চওনা গ্রামে হারুন মার্কেট মসজিদে গত শুক্রবার জুমার নামাজ পড়তে এসে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল শনিবার মামলা হয়েছে।
সংঘর্ষে ছোট চওনা গ্রামের মনিরুজ্জামান, তাঁর ভাই ফজলুল হক , ছেলে ফাগুন আহমেদ, কবির আহমেদ, সেলিম রেজা ও নাজিম উদ্দিন আহত হন। মনিরুজ্জামানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ছাইদুল ইসলাম বলেন, আসামিদের ধরার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শুরু হওয়ার আগে ইমাম জয়নাল আবেদীন আগামী বুধবার মজিবর রহমানের সভাপতিত্বে মসজিদে অনুষ্ঠেয় ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এর প্রতিবাদ জানান। তাঁর পক্ষ দাবি করে, ওই ওয়াজ মাহফিলে এম এ সালাম নামের এক ব্যক্তি সভাপতিত্ব করবেন। না হলে তাঁরা মানবেন না। এ নিয়ে একপর্যায়ে মসজিদ থেকে বেরিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর ইট নিক্ষেপ করে। মামলার বাদী ফজলুল হক বলেন, ‘রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা করে আমাদের পাঁচজনকে আহত করে।