মসজিদের জায়গা নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মসজিদের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত মো. আবুল হাসেম নামের এক ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দুপুরে মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার উত্তর মাহালিয়া গ্রামে।
হাসেম (৩৮) গত ৮ জানুয়ারি সকাল ১০টার দিকে উত্তর মাহালিয়া গ্রামে মসজিদের বিরোধপূর্ণ জায়গায় চাষাবাদে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের উত্তর মাহালিয়া জামে মসজিদের জমি নিয়ে স্থানীয় মোস্তফিজুর রহমান ও মসজিদ কমিটির বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জায়গায় ৮ জানুয়ারি সকালে মোস্তফিজের লোকজন ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে মসজিদ পরিচালনা কমিটির লোকজন তাতে বাধা দেন। এ সময় মোস্তফিজের লোকজনের হামলায় মসজিদ কমিটির সদস্য হাসেমসহ কয়েকজন আহত হন।
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন জানান, ওই হামলার ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।