মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালমাটিয়া জামে মসজিদ ও মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে মসজিদ কমিটির সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানিয়েছে, লালমাটিয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির সম্পাদক দৌলত আহমেদ ও কোষাধ্যক্ষ কাজী গোলাম মোর্শেদ ফারুকী পরস্পরের যোগসাজশে মসজিদ ও মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে প্রায় অর্ধকোটি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন।