মসজিদের নামকরণ নিয়ে একজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বাহির দাশপাড়া গ্রামে মসজিদের নামকরণ নিয়ে গতকাল শুক্রবার দুপুরে আবদুল খালেক ব্যাপারী (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের গঞ্জর আলী ব্যাপারীর বাড়ির সামনে ২০০২ সালে একটি জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি মসজিদটির জমিদাতা আবদুল খালেক ব্যাপারী ও তাঁর ভাইদের প্রচেষ্টায় মসজিদের পাকাকরণের কাজ শেষ হয়। গতকাল ওই মসজিদের দেয়ালে তাঁদের বাবার নামে ‘গঞ্জর আলী জামে মসজিদ’ সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হন একই বাড়ির চান মিয়া ব্যাপারীর ছেলে মনির হোসেন (৩৭)। এর জের ধরে গতকাল জুমার নামাজের পর মনিরের নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল খালেক ব্যাপারীকে রাম দা দিয়ে কুপিয়ে জখম করে এবং ওই সাইনবোর্ডটি সরিয়ে একই স্থানে ‘ব্যাপারীবাড়ি জামে মসজিদ’ নামে আরেকটি সাইনবোর্ড টাঙিয়ে চলে যান।
আবদুল খালেক ব্যাপারীকে কুপিয়ে আহত করার বিষয়টি জানেন না দাবি করেন মনির হোসেন।