মসজিদের পাশের ঝোপ থেকে ১০টি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ‘তিন তারা শাহী জামে মসজিদের’ পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উল্লাপাড়া থানা-পুলিশ এগুলো উদ্ধার করে। 


পুলিশ সূত্রে জানা গেছে, হেমন্তবাড়ি গ্রামের দক্ষিণ-পূর্বপাড়া স্থানীয় মসজিদ কমিটির পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার ইসলামি জলসা উপলক্ষে আশপাশের জায়গা পরিষ্কার করা হচ্ছিল। এ সময় পরিচ্ছন্নতাকর্মীরা মসজিদের পার্শ্ববর্তী একটি ঝোপে দুটি ব্যাগে রাখা ১০টি ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে উল্লাপাড়া থানার উপপরিদর্শক সাচ্চু মিয়া ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ বলেন, ককটেলগুলো তাজা অবস্থায় পাওয়া যায়। তবে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ায় কোনো মামলা হয়নি।