মহাখালীতে এক নারীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালীর বেলতলা বস্তির এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
তবে বনানী থানার পুলিশ জানিয়েছে, ধর্ষণের সত্যতা পাওয়া যায়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুজনকে আটক করা হয়েছে। গতকাল হাসপাতালে ওই নারী সাংবাদিকদের জানান, প্রতিবেশী নায়েব আলী, সোহাগ, জুনায়েদ ও মানিক শনিবার রাতে তাঁকে বস্তির একটি ঘরে আটকে ধর্ষণ করেন।
যোগাযোগ করা হলে বনানী থানার ওসি বি এম ফরমান আলী বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ার জেরে তাঁদের ফাঁসাতে এ অভিযোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।