মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় প্রিজন ভ্যানের ধাক্কায় শাহিন আলম (৯) নামে এক শিশু আহত হওয়ার ঘটনায় গতকাল বুধবার মহাসড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আহত শাহিন উপজেলার গণেশপুর গ্রামের মনসুর রহমানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসামি বহনকারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যান রাজশাহী থেকে নওগাঁয় যাচ্ছিল। পথে উপজেলার সতীহাট বাসস্ট্যান্ডে দুপুর ১২টার দিকে শাহিন রাস্তা পার হওয়ার সময় প্রিজন ভ্যানটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় শাহিনকে প্রথমে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা বিক্ষুব্ধ হয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন।