মহাসড়কে ডাকাতি, নয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নাসিরনগর-লাখাই সড়কে গত শনিবার রাতে গণডাকাতি হয়েছে। রাত ১১টার দিকে ওই সড়কে উপজেলার বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ডাকাতের কবলে পড়া ব্যক্তিরা জানান, রাত ১১টার দিকে বড্ডাপাড়া এলাকায় সড়কের পাশে রাখা ব্যক্তিমালিকানাধীন ইট দিয়ে সড়ক অবরোধ করে যানবাহন থামিয়ে ডাকাতি শুরু করে মুখোশধারী ১২-১৪ জনের একটি দল।
তারা ১০-১২টি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল থামিয়ে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল এবং ছুরির মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে ফেলে।
এরপর তারা চালক ও যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের পিটুনিতে বিজয় টিভির স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মাসুদসহ নয়জন আহত হন।