মহিউদ্দিন চৌধুরীকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে + ৯৬৬০০০০০০০০ নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারী ওসমান গনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, মুঠোফোনে আসা হুমকির পরিপ্রেক্ষিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী ওসমান গনি সাধারণ ডায়েরি করেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম