মহেশখালী অস্ত্রসহ মানব পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ মানব পাচার মামলার আসামি মমতাজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, মানব পাচারের খবর পেয়ে চালিয়াতলি এলাকার কুহেলীয়া নদীর তীর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ধাওয়া করে এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মানব পাচারকারী মমতাজকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মানব পাচারের ছয়টি মামলা রয়েছে।