মহেশখালী চ্যানেলে মাছ ধরার নৌকায় ডাকাতি, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে গতকাল রোববার ভোরে একটি মাছ ধরার নৌকায় ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় মাঝিসহ ১২ জেলে আহত হন।
নৌকার মালিক ও আহত জেলেরা জানান, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙার আবদুল মান্নানের মালিকানাধীন এফবি নিশান নামের ওই মাছ ধরার নৌকাটি এক সপ্তাহ আগে সাগরে মাছ ধরতে যায়।
মাছ ধরে গতকাল ভোরে তীরে ফেরার পথে মহেশখালী চ্যানেলের দক্ষিণ-পশ্চিমে নতুনধারে নৌকাটি জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা নৌকায় হানা দিয়ে মাছ, জাল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।