মহেশখালী পাহাড় থেকে ২২টি অস্ত্র উদ্ধার, আটক-২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে আজ বুধবার ভোরে অভিযান চালিয়েছে র্যাব-৭। এ সময় ২২টি অস্ত্র উদ্ধার ও দুজনকে আটকের দাবি করেছে র্যাব।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আশেকুর রহমান প্রথম আলোকে জানান, মহেশখালীর পাহাড়ের গহিন অরণ্যে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। ওই কারখানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামাদি, অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি একনলা বন্দুক, ছয়টি ওয়ান শুটারগান, একটি থ্রি-কোয়াটার রাইফেল এবং দেশে তৈরি একটি কাটা রাইফেল।