মহেশখালীতে অস্ত্রসহ মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ মানব পাচার মামলার আসামি ওচমান গণিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদৌস জানান, বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে এলজি ও একটি কার্তুজসহ ওচমানকে গ্রেপ্তার করা হয়। ওচমান ডাকাতি মামলার আট বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে থানায় মানব পাচারের দুটি মামলাসহ, হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।