মহেশখালীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবদুল গফুরকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গফুরের ওপর এ হামলা করতে পারে।
স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের (​ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এর আগে প্রতিপক্ষের সঙ্গে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল গফুরের।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন গফুর। ঘটনার জড়িত ব্যক্তিদের ধরার জন্য পুলিশ চেষ্টা করছে।