মহেশখালীতে আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের মহেশখালীতে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সেখানে পাঁচজন গ্রেপ্তার হলেন।
আজ রোববার ভোররাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মাওলানা শামসুদ্দোহা। উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়ঢিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার মহেশখালীর ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর মধ্যে চারজনকে ওই দিনই গ্রেপ্তার করে পুলিশ। আজ ভোররাতে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গ্রেপ্তার হওয়া চারজন হলেন ওসমান গনি, জিন্নাত আলী, নুরুল ইসলাম ও বাদশা মিয়া।

আরও জানতে পড়ুন: