প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানব পাচারকারীদের সহায়তার অভিযোগে কক্সবাজারের মহেশখালী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টায় এক মানব পাচারকারীর পক্ষে থানায় তদবির করতে গেলে তাকে আটক করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, দীর্ঘদিন ধরে গিয়াস মানব পাচারকারীদের সহায়তা করছিল। কেউ আটক হলে ছাড়িয়ে নিতে তদবিরও করত। গ্রেপ্তারের পর মানব পাচারকারী খাইরুল আমিনের জন্য তদবির করতে বৃহস্পতিবার রাতে গিয়াস থানায় আসে। পরে তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।