মহেশখালীতে জমি নিয়ে বিরোধে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পূর্বপাড়ায় এই খুন হয়।

নিহত যুবকের নাম আবুল কালাম (২৫)। তাঁর বাবার নাম কবির আহমেদ।

এলাকাবাসীর ভাষ্য, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কালামের মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, আবুল কালামের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে।