মহেশখালীতে দুই ছেলেসহ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে মাদক ব্যবসার অভিযোগে এক নারী ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ সিপাহীপাড়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন (২৫) ও তাঁর ছোট ভাই তৌহিদুল ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে আসেন তাঁদের মা জুনু আরা বেগম (৪৫)। কথাবার্তার একপর্যায়ে জুনু মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ওই নারী ও তাঁর দুই ছেলেকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।