মহেশখালীতে দুজন গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলাকার আধিপত্য বিস্তার ও চিংড়িঘের দখলকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী বাজারের পূর্ব পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইকুল আহম্মেদ ভূঁইয়া বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অনেক আগে থেকেই আকতার হামিদ ও ফেরদৌস চৌধুরীপক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গোলাগুলির ঘটনায় দুই পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে তিনি শুনেছেন।