মহেশখালীতে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থেকে মানব পাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াছের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা রয়েছে। তিনি জানান, গতকাল দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।