মহেশখালীতে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের হাঁসের চর এলাকা থেকে গতকাল মঙ্গলবার ও গত সোমবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি পচে-গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশের ধারণা, লাশ দুটি কুতুবদিয়া উপজেলার খুদিয়ারটেক চ্যানেলে ডুবে যাওয়া ট্রলারের যাত্রীর।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গতকাল সকালে হাঁসের চর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। একই স্থান থেকে গত সোমবার আরেকটি লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, লাশ দুটি গত বৃহস্পতিবার কুতুবদিয়া উপজেলার খুদিয়ারটেক চ্যানেলে ডুবে যাওয়া মালয়েশিয়াগামী ট্রলারের যাত্রীর বলে ধারণা করা হচ্ছে।