মহেশখালীতে সংঘর্ষে গুলিবিদ্ধ এক শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে চিংড়িঘের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ শ্রমিক মহিউদ্দিন (৩৩) মারা গেছেন। গত মঙ্গলবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে চিংড়িঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিউদ্দিনসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ শ্রমিক শাহাব উদ্দিন, নুরুল হক ও মোহাম্মদ মোস্তফা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক মহিউদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গতকাল বুধবার রাত আটটা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।