মহেশখালীতে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থেকে মানব পাচার মামলার পলাতক আসামি ও সাবেক ইউপি সদস্য আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল আজিজ সমুদ্রপথে মানব পাচার করে আসছিল। তার বিরুদ্ধে মামলাও রয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।