মহেশপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া এলাকা থেকে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ওই এলাকার একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, সকালে ডাকাতিয়া এলাকায় শফিকুল ইসলাম নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁদের খবর দেন। পরে তাঁরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠান। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গরু ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে।