মা ও ছেলেকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল বৃহস্পতিবার মা ও ছেলেকে বেধড়ক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত সাফিয়া বেগম (৫০) ও তাঁর ছেলে কামাল হোসেনকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের কামাল হোসেনের সঙ্গে একই গ্রামের মো. আবদুর রাজ্জাক হাওলাদারের দীর্ঘদিন ধরে বিদ্যুৎ-সংযোগ ও জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল দুপুর ১২টার দিকে কামাল হোসেন বিরোধপূর্ণ জমির পুকুরে মাছ ধরতে যান। এ নিয়ে কামালের সঙ্গে আবদুর রাজ্জাকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুর রাজ্জাক ও তাঁর লোকজন কামালকে পিটুনি দেন। এ সময় কামালের মা সাফিয়া বেগম এগিয়ে গেলে তাঁকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল সৌরভ বলেন, কামালের বা হাত ভেঙে গেছে। সাফিয়া বেগমের শরীরে জখমের দাগ রয়েছে।