মা ও দুই মেয়েকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় পারিবারিক কলহের জের ধরে আমেনা বেগম ও তাঁর দুই মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
আমেনার বাবা আবদুল মতিন গতকাল সোমবার সাতজনকে আসামি করে ওই মামলা করেন। এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমেনা সলঙ্গা থানার পাঁচিলিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মাসুদ রানার স্ত্রী। গত রোববার রাতে পাঁচিলিয়া দক্ষিণপাড়া গ্রামে আমেনা, তাঁর মেয়ে ফাতেমা ও নূপুরকে হত্যা করা হয়।
মামলার আসািম আমেনার ভাশুর শহিদুল ইসলাম, মানিক মিয়া, মানিকের স্ত্রী লিপি খাতুন ও ননদ সেলিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।