মা-ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের কোচপাড়া এলাকা থেকে ৩০ লিটার চোলাই মদসহ এক নারী ও পৌর বাস টার্মিনাল এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাবিবা (৫০) ও তাঁর ছেলে জাহাঙ্গীর আলম (২২)। চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আলম বলেন, মা-ছেলে দুজনই মাদক ব্যবসায়ী। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি