মা-ছেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরোইন বিক্রির দায়ে গতকাল রোববার পাবনার ঈশ্বরদীতে মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে হেরোইনের ব্যবসা চালিয়ে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল দুপুর ১২টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। ৭০ পুরিয়া হেরোইনসহ মা (৪৭) ও ছেলেকে (২৮) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওসি আবদুল হাই তালুকদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।