মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলো মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামের সজিব আহমেদের স্ত্রী লাকী আক্তার (২৬) ও তাঁদের ছেলে লাবিব হাসান (৪)। শ্রীপুর থানার উপপরিদর্শক কায়সার আহমেদ জানান, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঘরের আর্থিং তারের সঙ্গে লেগে লাবিব বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে লাকী আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।