মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অংশীদারত্বমূলক কর্মসূচি চালু করতে দুদিন ধরে মাইকিং করা হচ্ছে। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডে ১০০টি সেলাইমেশিন ও ১০০টি নলকূপ বিতরণ করা হবে। এ জন্য আগ্রহী ব্যক্তিদের পৌরসভার নির্ধারিত ছকে আবেদন করতে বলা হয়েছে। রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান জানান, দুস্থ নারীদের কর্মক্ষম করতে সেলাইমেশিন বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অংশীদারত্বের কারণে এ কর্মসূচি সফল হবে। ইউএনও ইকবাল আখতার বলেন, নতুন নতুন ধারণায় কর্মসূচি গ্রহণ করলে বেশি সুফল পাওয়া সম্ভব। অংশীদারত্বের ভিত্তিতে এমন কর্মসূচি গ্রহণ করায় পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।