মাইক্রোবাসে তুলে নিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দিনে-দুপুরে মাইক্রোবাসে করে দুজনকে তুলে নিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলা সদরের ত্রিমোহন এলাকায় বংশাই নদের সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের এরশাদ মিয়ার স্ত্রী মাসুমা বেগম (২৫) সোনালী ব্যাংকের মির্জাপুর শাখা থেকে তিন লাখ টাকা ঋণ হিসেবে তোলেন। দুপুরে ভগ্নিপতি আবদুর রউফের সঙ্গে মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে পাঁচ-ছয়জন তাঁদের মাইক্রোবাসে তুলে নিয়ে টাকা ছিনতাই করেন। পরে ছিনতাইকারীরা তাঁদের ফেলে যান।