মাইক্রোবাসে দেড় কোটি টাকার ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোবাসে লুকিয়ে ইয়াবার চালান পাচারের সময় একজনকে আটক করে বিজিবি। ছবি-বিজিবির সৌজন্য।
মাইক্রোবাসে লুকিয়ে ইয়াবার চালান পাচারের সময় একজনকে আটক করে বিজিবি। ছবি-বিজিবির সৌজন্য।

মাইক্রোবাসে লুকিয়ে ইয়াবা পাচারের সময় কক্সবাজারের হোয়াইক্যংয়ে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা ব্যক্তি হলেন মাইক্রোবাসটির চালক মো. রমজান আলী (২০)। মাইক্রোবাস থেকে ৪৬ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করে বিজিবি। 

জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবির তল্লাশিচৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল টেকনাফ থেকে কক্সবাজারগামী মাইক্রোবাসটি (চট্ট মেট্রো-ছ-১১-১৫৩৯) হোয়াইক্যং বিজিবির তল্লাশিচৌকিতে পৌঁছালে হাবিলদার মো. মোক্তার হোসেনের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আচরণে সন্দেহ দেখা দেয়। মাইক্রোবাসটিতে তল্লাশি চালালে জানালার নিচের অংশে পলিথিনে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়।

লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা। এ সময় টাকা, মোবাইল ফোন সেট ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। পরে আটক করা ব্যক্তি, গাড়ি ও ইয়াবাগুলো টেকনাফ থানায় সোপর্দ করে মামলা করা হয়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ আটক করা গাড়ির চালককে আজ শুক্রবার কক্সবাজার হাকিম আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।