মাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মা খুশি বেগমকে হত্যার ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের স্বামী বাদী হয়ে বুধবার তাড়াশ থানায় মামলা করেছেন। এদিকে পুলিশ নুর ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে।
তাড়াশ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম বলেন, মামলায় অভিযুক্ত প্রতিবেশী আবু হানেফ আলীসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত উল্লেখ করে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হানেফ আলীর ভাগনে নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা হলো তিনজন। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ওসি জানান, খুশি বেগমের লাশের ময়নাতদন্ত গতকাল সকালে সম্পন্ন হয়েছে।
তাড়াশের নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামে গত বুধবার দুপুরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মা খুশি বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় প্রথম দিনে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।