মাগুরা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির আলমগীর হোসেন বিশ্বাসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার সত্যজিৎপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আলমগীর হোসেনের সহযোগী সোহায়েব হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
আলমগীর হোসেনের বাড়ি মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, জেলা জামায়াতে ইসলামীর আমির আলমগীর হোসেন বিশ্বাসের বিরুদ্ধে নাশকতাসহ ছয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। খবর পেয়ে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।