মাগুরা পৌরসভার সার্ভেয়ারের কক্ষে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা পৌরসভার সার্ভেয়ারের কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ওই কক্ষে থাকা বেশ কিছু নথিপত্র পুড়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, পৌরসভার একটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন আগুন নেভান। জানালা দিয়ে ওই কক্ষে পেট্রল ঢেলে আগুন লাগানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাগুরা পৌরসভার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ওই কক্ষটি পৌরসভার সার্ভেয়ারের। আগুনে কক্ষের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।