মাগুরায় আ.লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ সাহা (৪৮) ছুরিকাঘাতে খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
প্রতাপ সাহা কাদিরপাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং, ইউনিয়নের রাধানগর মাধ্যমিক বিদ্যালয় ও রাধানগর বাজার বণিক সমিতির সভাপতি ছিলেন।
প্রতাপ সাহার বড় ভাই প্রণব সাহা প্রথম আলোকে জানান, রাধানগর বাজারের পাশেই তাঁদের বাড়ি। মঙ্গলবার রাত নয়টার দিকে বাড়িতে ঢোকার পথে বাড়ির আঙিনার ২০ গজ দূরে ঝোপের পাশে রক্তাক্ত অবস্থায় প্রতাপ সাহাকে পাওয়া যায়। তাঁর বুকের কিছুটা বাঁ দিকে ছুরি বা ধারালো কিছু দিয়ে আঘাতের গভীর ক্ষত ছিল। সম্ভবত বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। পরে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।