মাগুরায় চরের জমি দখল নিয়ে সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামে চরের জমি দখল নিয়ে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, মধুমতী নদীর পাড়ে চরঝামা গ্রামে চরের জমি দখল নিয়ে গ্রামের এনায়েত মীরের সঙ্গে দীর্ঘদিন ধরে তবিবর মোল্লার বিরোধ চলছিল। ওই বিরোধে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ১০ জন আহত হন।