মাগুরায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, দগ্ধ ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর উপজেলার শিমুলিয়া এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে আজ বুধবার রাতে একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী সামান্য দগ্ধ হয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন ট্রাকের চালক মো. চুন্নু ও তাঁর সহকারী চয়ন মিয়া। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, আজ রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে ট্রাকের চালক ও তাঁর সহকারীর সামান্য পুড়ে গেছে।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রইচ উদ্দিন জানান, দুজনের অবস্থা আশঙ্কাজনক নয়।