মাগুরায় মৎস্য অফিসের গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় গতকাল রোববার রাতে মৎস্য অফিসের গ্যারেজে রাখা এই গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়িটি আগুনে পুড়ে গেছে। ছবি: কবির হোসেন
মাগুরায় গতকাল রোববার রাতে মৎস্য অফিসের গ্যারেজে রাখা এই গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়িটি আগুনে পুড়ে গেছে। ছবি: কবির হোসেন

মাগুরা শহরের ভায়না এলাকায় জেলা মৎস্য অফিসের গ্যারেজে রাখা একটি সরকারি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে আগুন দেওয়া হয়। এ সময় কয়েকটি বিস্ফোরণ হয়।

মাগুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার গোলক চন্দ্রের ভাষ্য, আগুনে গাড়িটির ইঞ্জিন পুড়ে গেছে। তবে পেট্রল বা অন্য কী দিয়ে আগুন লাগানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায়ের ভাষ্য, দুর্বৃত্তরা গাড়িতে আগুন দেওয়া ছাড়াও পাঁচ-সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে ওই ঘটনায় কাউকে আটক করা হয়নি।