মাগুরায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা, সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মাগুরায় মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম। বিচারক ফারাহ মামুন মামলাটি আমলে নিয়ে আসামিকে আগামী ১১ ডিসেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মতবিনিময় অনুষ্ঠানে পবিত্র হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। এতে বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি তাঁর শাস্তি চেয়েছেন।