মাগুরায় শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর উপজেলার সিরিজদিয়া গ্রামের একটি বেগুনের খেত থেকে অনামিকা বিশ্বাস (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইমামুল হক (১৮) নামে স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ। শিশুটি আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
সদর থানার উপপরিদর্শক আবু হেনা মিলন জানান, অনামিকা ওই গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। সাধন বিশ্বাস মৎস্যজীবী। শিশুটি শনিবার বেলা দুইটার দিকে মাঠ থেকে শাক তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন। রাত আটটার দিকে গ্রামের বেগুনের খেতে শিশুটির লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
থানার উপপরিদর্শক আবু হেনা মিলন বলেন, লাশের গলার কাছে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি।