মাগুরায় ৮০টি সোনার বারসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ৮০টি সোনার বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের পিটিআইয়ের (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য তিন কোটি টাকার বেশি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে ভোর পাঁচটার দিকে তল্লাশি চালায় পুলিশ। বাসের তিন যাত্রীর শরীর তল্লাশি করে ৮০টি সোনার বার পাওয়া যায়। তখন তাঁদের গ্রেপ্তার করা হয়। একেকটি সোনার বারের ওজন ১০ তোলা। বারগুলো প্যান্ট ও বেল্টের নিচে রাখা ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি সোনার বারগুলো ঢাকা থেকে সাতক্ষীরায় এক ‘দাদুর’ কাছে পৌঁছে দিচ্ছিলেন। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন মানিকগঞ্জ সদরের নিরঞ্জন কুমার শীল (৩৪), ঘিওর উপজেলার মাসাইলের সুবোধ কুমার শীল (৩২) ও সাভারের বনগাঁর সুমন কুমার শীল (৩০)।