মাগুরায় এক পরিবারের ১২ জনকে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে গতকাল রোববার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক পরিবারের ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন বড়রিয়া গ্রামের বাসিন্দা কাজী আবদুর রউফ (৮০), তাঁর স্ত্রী লাইলী বেগম (৭৩), তাঁদের ছেলে আফজাল হোসেন (৫৫), কাজী আনোয়ার হোসেন (৪২) ও মাহাবুব কাজী (৩৫), মাহাবুবের স্ত্রী সীমা খাতুন (২৫) এবং আফজালের মেয়ে সুমি খাতুন (২০)।