মাগুরায় গর্ভের শিশু গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার আরেকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও একজন বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলাটির নয় আসামিকে গ্রেপ্তার করা হলো।
নতুন গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. লিটন (২১)। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল আটটার দিকে শালিখা উপজেলার কাদিরপাড়া এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগের দিন রোববার রাতে মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন মো. ফরিদ (৩৫) ও মো. মিল্টন (১৯)। চাঞ্চল্যকর এ মামলার ১৬ আসামির সাতজন এখনো গ্রেপ্তার হননি।