মাগুরায় মুখ ও হাত বাঁধা গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলায় মুখ ও হাত বাধাঁ এবং কানের নিচে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার পিয়ারপুর-কুশখালী সড়কের পাশের ভোলাদা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে সকালে ভোলাদা মাঠ থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। লাশের মুখ কাপড় ও হাত রশি দিয়ে বাঁধা ছিল। কানের ওপরে একটি গুলির চিহ্ন রয়েছে। বুলেট অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে।
ওসি বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। তাঁর পরনে লুঙ্গি ও গায়ে জামা ছিল। তাঁকে অন্য কোথাও হত্যা করে এ মাঠে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।